কেমন আছেন অভিবাসী নারী শ্রমিকেরা?
প্রতিবছর বহুসংখ্যক নারী শ্রমিক বিদেশে যাচ্ছেন কাজ করতে। আমরা প্রায়ই তাদের সর্বস্ব হারানো, প্রতারণার শিকার হওয়ার কথা জানতে পারি। এমনকি ধর্ষণ-নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর খবরও পাই। এসব অনিয়ম-দুর্নীতি বা নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা নেওয়ার আশ্বাসও দেন কর্তৃপক্ষ, কিন্তু প্রকৃতপক্ষে তার কতোটা বাস্তবায়ন হয়, তা বলাই বাহুল্য।
আর এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে বাংলাদেশে এবারই প্রথমবারের মতো একটি গণশুনানীর আয়োজন করা হচ্ছে, যেখানে ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকরা বলবেন তাদের অভিজ্ঞতার কথা। পরবর্তীতে দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ে কর্মরত কয়েকজন বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে বিশেষজ্ঞ ‘বিচারকবৃন্দ’ তাদের সুস্পষ্ট দিকনির্দেশনা দেবেন।
আগামী ১৮ নভেম্বর শনিবার বেলা আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে এই গণশুনানীর আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানটির আয়োজক ওয়ান বিলিয়ন রাইজিং (উদ্যমে উত্তরণে শতকোটি) বাংলাদেশ, নারীর প্রতি সহিংসতা রোধে বিশ্বব্যাপী একটি আন্দোলনের নাম। ২০১৩ সালে এর যাত্রা শুরুর পর থেকে বিশ্বের ২০০টি দেশ এতে অংশ নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় এই আয়োজন। আমরা এবার সত্যিকার অর্থে একটা রায় বা সিদ্ধান্ত চাইছি, যাতে করে নারী শ্রমিকদের ওপর এই শোষণ-নির্যাতন বন্ধ হয়।
আশা করছি, আপনি আসবেন এই অনুষ্ঠানে।
Event link: https://www.facebook.com/events/937205566460782/
