প্রতিবাদ মিছিল । ৩০শে সেপ্টেম্বর ২০২৪

Posted by

·

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা কে ষড়যন্ত্রমূলকভাবে “ইসলাম বিদ্বেষী” ট্যাগ দিয়ে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে সাধারণ ছাত্র-জনতার প্রতিবাদ মিছিল।

ড. সামিনা লুৎফার শিক্ষার্থীরা বলেছেন: শিক্ষার্থী হিসেবে ড. সামিনা লুৎফার বস্তুনিষ্ঠতার সাক্ষী তারা। শিক্ষার্থীরা মনে করেন একটা সমাজকে সবথেকে ভালো জানেন এবং বোঝেন একজন সমাজবিজ্ঞানী, এবং পাঠ্যপুস্তক সংশোধনের গুরুত্বপূর্ণ কাজে একজন সমাজবিজ্ঞানীর অন্তর্ভূক্তি অপরিহার্য। বস্তুনিষ্ঠভাবে এ কাজ সম্পন্ন করতে তাঁর সক্ষমতায় কোনো প্রশ্ন নেই।

তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে এবং তাঁকে সরানোর চেষ্টা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।

Event link: https://www.facebook.com/events/1069306044536348/?acontext=%7B%22event_action_history%22%3A[%7B%22mechanism%22%3A%22attachment%22%2C%22surface%22%3A%22newsfeed%22%7D]%2C%22ref_notif_type%22%3Anull%7D&__cft__[0]=AZV5Z3U5lQqKZXa_xSSOaqi2acEJn9FNQahKfXnOHkvabAI9WENXldujNkh00vYAWUmffUPzZW_pGyhdG-6trN_Nyq5E0HPmdxbkgMiNo2VsA1AhL0bDrOW7tsqUh1gXCqKwUiNr65PJYFWPUYgERVyBwmgo2yXWdLKnOM3Yd8bvaPhMZsTu5nOWbSd30T07Cnc&__tn__=H-R